• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • কুষ্টিয়া

কুষ্টিয়ায় মেয়র প্রার্থীর ভাইকে ফুলেল শুভেচ্ছা, সমালোচনায় ওসি

কুষ্টিয়া প্রতিনিধি
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কুষ্টিয়ার খোকসা পৌরসভার মেয়র প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা রবিন রায়হান জসিমের প্রবাসী ভাই নাসির উদ্দিন শেখকে ফুলেল শুভেচ্ছা জানানোর ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ও পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিঙ্গাপুর থেকে হেলিকপ্টারে করে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করেন নাসির উদ্দিন শেখ। এ সময় ওসি ও পরিদর্শক (তদন্ত) তাকে ফুলেল শুভেচ্ছা জানান বলে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়।

নাসির উদ্দিন শেখ খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা। তিনি খোকসা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রবিন রায়হান জসিমের ছোট ভাই।

জানা গেছে, সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ এলাকায় দ্রুত ও সরাসরি যেতে হেলিকপ্টার ভাড়া করেন নাসির উদ্দিন। পরে হেলিকপ্টারটি তাকে নিয়ে খোকসার উদ্দেশে রওনা হয়ে দুপুরে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করে। এ সময় তার সঙ্গে সিঙ্গাপুরপ্রবাসী দুই ব্যবসায়ী অংশীদারও ছিলেন।

হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই বিদ্যালয় মাঠের আশপাশে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরে হেলিকপ্টারটি মাঠে অবতরণ করলে শত শত মানুষ তা দেখতে ভিড় করেন। অনেকে মোবাইল ফোনে হেলিকপ্টার অবতরণের দৃশ্য ধারণ করেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাঠে নামার পর নাসির উদ্দিন শেখকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ওসি মোল্লা জাকির হোসেন ও পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

স্থানীয়দের ভাষ্য, নাসির উদ্দিন সিঙ্গাপুরপ্রবাসী ব্যবসায়ী এবং স্থানীয় মেয়র প্রার্থীর ভাই। তাকে পুলিশ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানোর ঘটনায় সরকারি চাকরির শৃঙ্খলা ও আচরণবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। স্থানীয় কয়েকজন তাকে আদম ব্যবসার সঙ্গে জড়িত বলেও দাবি করেছেন। তবে এ দাবির স্বাধীন কোনো যাচাই পাওয়া যায়নি।

অভিযোগ অস্বীকার করে খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, এ ধরনের ব্যক্তিকে তারা ফুল দেননি। নিরাপত্তার দায়িত্বে তারা সেখানে গিয়েছিলেন। নাসির উদ্দিনের লোকজন ফুল দেওয়ার সময় পরিদর্শক (তদন্ত) সেটি গ্রহণ করেছেন।

আরও পড়ুন

নরসিংদীতে যুব মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

শ্রীপুরে অবৈধভাবে মজুত ৩২৮ বস্তা সার জব্দ

ডাসারে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার

মেয়র প্রার্থী রবিন রায়হান জসিমও দাবি করেন, ওসি কাউকে ফুল দেননি। ফুল পড়ে যাচ্ছিল, সেটি তিনি ধরাধরি করেছেন। তিনি বলেন, বাড়িতে একটি দোয়া অনুষ্ঠান ছিল। সেখানে তার ভাই ও কয়েকজন বিদেশি এসেছিলেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, এ ধরনের ঘটনা ঘটলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জেলা পুলিশ শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজকে সমর্থন করে না।

এমএস/

  • কুষ্টিয়া
এ সম্পর্কিত আরও খবর
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযান, সমালোচনায় ইবি প্রক্টর
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযান, সমালোচনায় ইবি প্রক্টর
কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত
কুষ্টিয়ায় অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত
কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে বৃদ্ধের যাবজ্জীবন
কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে বৃদ্ধের যাবজ্জীবন
কুষ্টিয়ায় ডুবুরি আনতে হয় দেড় শ কিলোমিটার দূর থেকে, এক মাসে পানিতে ডুবে মৃত্যু ৪ জনের
কুষ্টিয়ায় ডুবুরি আনতে হয় দেড় শ কিলোমিটার দূর থেকে, এক মাসে পানিতে ডুবে মৃত্যু ৪ জনের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X